সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২৩ নানা কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে।
বুধবার (১৭ অক্টোবর) সকালে হবিগঞ্জ জেলা প্রশাসনের নিমতলায় শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।
প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। পরে জেলা প্রশাসক দেবী চন্দ, পুলিশ সুপার, পৌর মেয়র, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ও দফতর শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
এ সময় জাতির পিতা, শেখ রাসেলসহ সব শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং শিক্ষার্থীদের নিয়ে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে এক আলোচনা সভা, শেখ রাসেলের ওপর বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি