বাহুবলে ব্যবসায়ীকে গলাকেটে হত্যাচেষ্টা

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩

বাহুবলে ব্যবসায়ীকে গলাকেটে হত্যাচেষ্টা

Manual8 Ad Code

বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে জালাল মিয়া নামে এক ধান ব্যবসায়ীকে গলাকেটে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে বাহুবল উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী জালাল মিয়া ঐ গ্রামের মদরিছ মিয়ার ছেলে।

Manual2 Ad Code

 

জানা যায়, জালাল মিয়া সোমবার রাতে খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। ভোরে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত কৌশলে তার ঘরে প্রবেশ করে। পরে তাকে ঘুমন্ত অবস্থায় হত্যাচেষ্টা করে। এ সময় জালাল মিয়া জেগে উঠলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি তার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বাহুবল মডেল থানা পুলিশ। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

 

Manual4 Ad Code

এ বিষয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিছু আলামতও উদ্ধার করা হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

(সুরমামেইল/এনএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code