চুনারুঘাটে তাঁতি লীগের সভাপতির গাড়িতে দুর্বৃত্তের আগুন

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৩

চুনারুঘাটে তাঁতি লীগের সভাপতির গাড়িতে দুর্বৃত্তের আগুন

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার চুনারুঘাট উপজেলায় বিএনপির ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন উপজেলা তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকারের প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

স্থানীয়রা জানায়, রোববার (০৫ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সড়কে ওই প্রাইভেটকারে কয়েকজন যুবক পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুনারুঘাট মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।

 

Manual7 Ad Code

চুনারুঘাট উপজেলা তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকার জানান, হঠাৎ কয়েকজন যুবক পেট্রল ঢেলে আগুন দিয়ে দৌড়ে পালিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন গাড়িতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এসে আগুন নেভায়।

Manual3 Ad Code

 

এ বিষয়ে চুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, গাড়িতে আগুন দেওয়ার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে কি কারণে, কারা আগুন দিয়েছে তা তদন্ত না করে বলা যাবে না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমএকে


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code