যথাসময়েই নির্বাচন, কে এলো কে এলো না দেখার সুযোগ নেই : স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩

যথাসময়েই নির্বাচন, কে এলো কে এলো না দেখার সুযোগ নেই : স্থানীয় সরকার মন্ত্রী

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তাই কে এলো কে এলো না, তা দেখার সুযোগ নেই। নির্বাচন যথাসময়েই হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

 

Manual6 Ad Code

শনিবার (১১ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের নবনির্মিত পানি শোধনাগার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

 

মন্ত্রী বলেছেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আমরাও বিভিন্ন সময় আন্দোলন করেছি। কিন্তু কখনো পুলিশ হত্যা করিনি। বিএনপি-জামায়াত কতটা নির্মমভাবে পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, সেটি দেশবাসী দেখেছে। রাষ্ট্রের দায়িত্ব পালনকালে যারা পুলিশকে পিটিয়ে হত্যা করেছে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান, সিলেট সিটি করোপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী। এর আগে মন্ত্রী জেলা পরিষদের নবনির্মিত গেস্ট হাউজ উদ্বোধন করেন। পরে তিনি বানিয়াচং উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করেন।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code