নবীগঞ্জে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৩

নবীগঞ্জে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

Manual8 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়পত্র দাখিল অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

Manual4 Ad Code

 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে নবীগঞ্জ শহরে দফায় দফায় এ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

Manual2 Ad Code

 

স্থানীয়রা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরীর মনোনয়ন দাখিল উপলক্ষে নবীগঞ্জ শহরে নতুন বাজার এলাকায় মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Manual5 Ad Code

 

এদিন সকাল থেকে আওয়ামী লীগ-যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজিমউদ্দৌলা চৌধুরী নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা সভাস্থলে আসলে অপর গ্রুপের ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রুবেলের লোকজনের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুইপক্ষের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও একটি দোকান ভাঙচুর করা হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। আহত অবস্থায় তাদের চিকিৎসা প্রদান করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

 

Manual5 Ad Code

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কোনো সমস্যা হবে না।

 

(সুরমামেইল/এসএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code