হবিগঞ্জে আলোচিত দুই প্রার্থী কেয়া-সুমন, সম্পদে কে এগিয়ে

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৩

হবিগঞ্জে আলোচিত দুই প্রার্থী কেয়া-সুমন, সম্পদে কে এগিয়ে

Manual8 Ad Code

আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।


হবিগঞ্জ প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের ২টি আসনে দুজন আলোচিত প্রার্থী স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তারা উভয়েই আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। এর মাঝে একজন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তিনি সাবেক সংরক্ষিত সংসদ সদস্য। অপরজন, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তারা দুজন নৌকার প্রার্থীদের অনেকটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

এই দুই আলোচিত প্রার্থী মধ্যে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের আয় ও সম্পদের চেয়ে দ্বিগুণ বেশি ঋণের পরিমাণ। হলফনামায় তার আয় ও সম্পদ দেখানো হয়েছে ২৫ লাখ ৯১ হাজার টাকার। কিন্তু তার ঋণ রয়েছে ৫০ লাখ টাকা। পুবালী ব্যাংকে ৪০ লাখ আর সাউথ ইস্ট ব্যাংকে ১০ লাখ টাকা ঋণ। আর হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংরক্ষিত সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর ঋণও প্রায় সোয়া কোটি টাকা। তবে তার আয় ও সম্পদের পরিমান ঋণের চেয়ে বেশি।

 

তার মোট ঋণ রয়েছে ১ কোটি ২৪ লাখ ৫৩ হাজার ৪৮৯ টাকা। এর মাঝে একক ঋণ ৪১ লাখ ৫১ হাজার ১৬৩ টাকা এবং যৌথ ঋণ ৮৩ লাখ ২ হাজার ৩২৬ টাকা। তবে তার নিজের নামে স্থাবর সম্পদ রয়েছে ৭ লাখ ৮২ হাজার টাকার। অস্থাবর সম্পদের মধ্যে নগদ ৬০ লাখ ২২ হাজার ১৯৮ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১২ লাখ ৩৮ হাজার ১৫৮ টাকা, মোটর গাড়ি ৩৪ লাখ ৭০ হাজার, স্বর্ণ ৪০ ভরি, অন্যান্য ২ লাখ ১৪ হাজার।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

আয়ের কোনো উৎস নেই। স্বামীর নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৪২ লাখ ৮৩ হাজার ৭৪৫ টাকা, বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ ৭২ লাখ, সঞ্চয়পত্র বা স্থায়ী আমানত ৫০ লাখ, মোটর গাড়ি ১৯ লাখ ৫০ হাজার, স্বর্ণ ৪০ ভরি, ইলেক্ট্রনিক পণ্য ১ লাখ ২০ হাজার, আসবাবপত্র ১ লাখ ৩৫ হাজার, অন্যান ৪ লাখ ৭১ হাজার ৬৪২ টাকা। স্বামীর স্থাবর সম্পত্তির মধ্যে কৃষি জমি ১ লাখ ৪৭ হাজার এবং অকৃষি জমি ১ কোটি ১৩ লাখ ৫৬ হাজার ২৫০ টাকার। মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনে জমা দেয়া নিজেদের ব্যক্তিগত তথ্যে তারা এসব তথ্য উল্লেখ করেন।

 

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংগৃহীত হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code