সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমূলঘরবাসীর চলাচলের একমাত্র রাস্তাটির বেহাল দশা। ভোগান্তিতে কয়েক হাজার মানুষ। প্রায় দুই কিলোমিটার রাস্তাটি এখনো সংস্কার হয়নি। ওই রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। একটু বৃষ্টি হলেই রাস্তাটি দেখে মনে হয় হাল চাষ করার জমি। কর্দমাক্ত রাস্তা দিয়ে চলাচলে এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাদ্রাসা, স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ শিশু শিক্ষার্থী, পথচারী ও মসজিদের মুসল্লিদের চলাচলে দুর্ভোগের শেষ নেই।
জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছে এলাকাবাসী। এ রাস্তা দিয়ে ব্রাহ্মণ্যবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলার জনসাধারণসহ শিমুলঘরবাসী দিনরাত নিজ নিজ প্রয়োজনে চলাচল করেন। এই রাস্তাটি ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগ সড়ক। প্রতিনিয়ত অগুনিত মানুষ চলাচল করেন।
স্হানীয় শিমূলঘর গ্রামবাসী কয়েক জনের সাথে কথা হলে তারা বলেন, মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে রতনপুর বাসস্ট্যান্ড থেকে ছাতিয়াইন বাজার হয়ে শিমুলঘর মধ্যদিয়ে ফান্দাউক, ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর, সরাইল, হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ পর্যন্ত শত শত যাত্রীবাহী সিএনজি অটোরিকশা রাস্তা দিয়ে চলাচল করে। এ রাস্তাগুলোর বেহাল দশার মুল কারণ নিষিদ্ধ টেক্টর ও ধারণ ক্ষমতার চেয়ে বেশি অবৈধ বালু বুঝাই ট্রাক ও ভারি যানবাহন চলাচলের কারনে জন সাধারণকে চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। বছরের পর বছর ধরে রাস্তাগুলোর এমন অবস্থা চলাচলের কষ্ট হচ্ছে। কিন্তু এগুলো সংস্কারের ও কোনো পদক্ষেপ না থাকায় জনসাধারণের দুর্ভোগ দিনদিন বেড়েই চলেছে।
রতনপুর-ফান্দাউকের রাস্তার অবস্থা খুবই বেহাল। এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে পার্শ্ববর্তী উপজেলা, লাখাই নাসিরনগর, সরাইল উপজেলার মানুষ, রতনপুর, ছাতিয়াইন-শিমূলঘর মাঝে রাস্তার খুব ই ঝরা জীর্ণ যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা, এ রাস্তার ধারণ ক্ষমতার চেয়ে বেশি মালামাল নিয়ে প্রতিদিন চলাচল করে অবৈধ ভাড়ি বালি ট্রাক, ট্রাকক্টর, নাসির নগর, সরাইল, লাখাইয়ে নিয়ে যাচ্ছে ,প্রতিদিন শত শত টন বালু-পাথর-ইট ও ফসলি জমির থাকে কিন্তু ছাতিয়াইন থেকে শিমুলঘর পর্যন্ত রাস্তাটি স্থানেস্থানে কার্পেটিং উঠে গিয়ে এবং খানাখন্দ তৈরী হয়, যা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কিছু দিন আগে সড়কের কিছু অংশের সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও বর্তমানে কাজ বন্ধ রয়েছে। এ রাস্তার ছাতিয়াইন-শিমুলঘর অংশের অবস্থা সবচেয়ে বেশি বেহাল। রাস্তাটির কার্পেটিং সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত এবং স্থানেস্থানে গর্ত ও খানাখন্দ থাকায় এ রাস্তায় চলাচলকারী যাত্রী সাধারণকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে কোন অসুস্থ রোগী বা গর্ভবর্তী প্রসূতি মহিলাদের নিয়ে যাওয়া ভয়ানক বিপদজনক হয়ে দাঁড়িয়েছে।
শিমূলঘর গ্রামের ইউপি সদস্য মোঃ কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাস্তাটি সংস্কার না হওয়ায় দীর্ঘদিন দূর্ভোগে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীর। এলাকাবাসী এই রাস্তা দিয়েই মাঠ থেকে জমির ফসল ঘরে তোলেন। এছাড়াও স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্যসামগ্রী কেনাকাটা করতে যাতায়াত করতে হয় এলাকাবাসীকে। জনদূর্ভোগ ও বিড়ম্বনার অবসান ঘটাতে রাস্তাটির সংস্কার করা প্রয়োজন। তিনি রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী এমপি’র সাথে বার বার যোগাযোগ করে কোন ফোন কল রিসিভ হয়নি। ফলে উনার কোন বক্তব্য তুলে ধরা সম্ভব হয়নি।
এ বিষয়ে মাধবপুর উপজেলার এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেন বলেন, আমি নতুন যোগদান করেছি, এই বিষয়টি আমি অবগত নয়। খোঁজ নিয়ে দেখতে হবে এই রাস্তার জন্য কোন বরাদ্দ আছে কি না। সড়কটি এলাকাবাসীর চলাচলের জন্য সংস্কার হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
(সুরমামেইল/এম এ কাদের/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি