মাধবপুরে ডাকাতি, লুন্ঠিত মালামালসহ ৩ ডাকাত গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩

মাধবপুরে ডাকাতি, লুন্ঠিত মালামালসহ ৩ ডাকাত গ্রেপ্তার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুরে চা বাগান এলাকায় দুর্ধর্ষ ডাকাতি ঘটনায় ডাকাত দলের অন্যতম মূলহোতা ও লুন্ঠিত মালামালসহ তিন সক্রিয় সদস্যকে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 

Manual7 Ad Code

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: মশিহুর রহমান সোহেল।

 

Manual1 Ad Code

এরআগে শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ২টার দিকে তথ্য-প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়ার একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের নিকট থেকে ডাকাতির সময় লুন্ঠিত ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

 

গ্রেপ্তারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন চানপুর গ্রামের আবু জাহের ওরফে শুক্কর মিয়ার ছেলে এমদাদুল হক মিলন ওরফে রিপন মিয়া (৩৮), একই গ্রামের শফিক মিয়ার ছেলে নাজমুল ইসলাম (৩১) ও আবু সাঈদের ছেলে মো. হৃদয় মিয়া (২৮)।

 

র‍্যাব-৯ জানায়, গত ১২ ডিসেম্বর রাত আনুমানিক পৌনে ১১টার দিকে মাধবপুর থানাধীন সুরমা চা বাগানের মঈন টিলার সেকশন নং-২ এর তেলিয়াপাড়া চা বাগানের পতিত ঘরের সামনে অজ্ঞাতনামা ১৫/১৬ জনের ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রসহ রাস্তার উপর গাছ ফেলে গাড়ির গতিরোধ করে যাত্রী ও চালকদের হাত বেঁধে মূল্যবান জিনিসপত্রসহ মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। পরদিন (১৩ ডিসেম্বর) গাড়ীর চালক বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাতনামা ১৫/১৬ জনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন।

 

Manual3 Ad Code

এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাব-৯ ডাকাতির ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে আটক করা হয়।

 

এদিকে গ্রেপ্তারদের নামে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code