হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩

হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জে উদযাপিত হলো মহান বিজয় দিবস। শনিবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ছয়টায় ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা।

 

Manual3 Ad Code

সকাল ৭টায় ‘দুর্জয় হবিগঞ্জ’ সৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা প্রশাসক দেবী চন্দ মহোদয়, পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন, সিভিল সার্জন ডঃ মোহাম্মদ নুরুল হক, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

Manual4 Ad Code

 

পরে সেখানে দোয়া, মোনাজাত এবং স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

এদিন সকাল ৮টায় জালাল স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এসময় স্বাধীনতার অঙ্গীকার অক্ষুণ্ণ রাখতে প্রবীণ মুক্তিযোদ্ধারা নবীন প্রজন্মের হাতে লাল- সবুজের পতাকা তুলে দেন।

 

Manual5 Ad Code

এরপর নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code