হবিগঞ্জে ডা. মুশফিকসহ ৫ জনের মনোনয়ন প্রত্যাহার

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩

হবিগঞ্জে ডা. মুশফিকসহ ৫ জনের মনোনয়ন প্রত্যাহার

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারে শেষ দিনে হবিগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরীসহ ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। ফলে ভোটের মাঠে রয়েছেন ৩১ জন প্রার্থী।

 

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক দেবী চন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রত্যাহারের শেষদিনে ৪টি আসনের ৫ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।

 

Manual6 Ad Code

এরা হলেন- হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরী, একই আসনের ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী, জাকের পার্টির ইয়াসমিন আক্তার মুন্নি, হবিগঞ্জ-২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী ছাদিকুর মিয়া তালুকদার ও হবিগঞ্জ-৪ আসনের জাকের পার্টির সৈয়দ আবুল খায়ের তাদের নিজ নিজ মনোনয়ন প্রত্যাহার করে নেন।

Manual6 Ad Code

 

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমএকে)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code