হবিগঞ্জে বিএনপির মিছিল থেকে গাড়ি ভাঙচুর-হাতবোমা বিস্ফোরণ

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩

হবিগঞ্জে বিএনপির মিছিল থেকে গাড়ি ভাঙচুর-হাতবোমা বিস্ফোরণ

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরে বিএনপির মিছিল থেকে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual8 Ad Code

 

শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।

 

তিনি জানান, ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণের রাত ৮টার দিকে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শহরে মিছিল বের করেন। মিছিলটি শায়েস্তানগর পানি উন্নয়ন বোর্ড এলাকায় পৌঁছলে সড়ক অবরোধ করেন তারা।

 

Manual4 Ad Code

এ সময় মিছিল থেকে ১৫ থেকে ২০ নেতাকর্মী সড়কে চলাচলরত গাড়িতে ঢিল ছুড়তে থাকেন এবং বেশ কয়েকটি হাতবোমার (ককটেল) বিস্ফোরণ ঘটনায় বলে জানান ওসি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যান।

Manual7 Ad Code

 

এ ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে; পাশাপাশি নাশকতাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানান ওসি অজয় চন্দ্র।

 

(সুরমামেইল/এমএকে)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code