হবিগঞ্জের ডিসিকে প্রত্যাহারের নির্দেশ

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৩

হবিগঞ্জের ডিসিকে প্রত্যাহারের নির্দেশ

Manual2 Ad Code

সুরমামেইল ডেস্ক :
হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

Manual2 Ad Code

 

একইসঙ্গে পৃথক তিন জেলার তিন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক দুটি চিঠি পাঠিয়েছে ইসি।

Manual1 Ad Code

 

ইসি সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। তাকে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করতে ব্যবস্থা নিতে বলা হয় চিঠিতে।

 

Manual8 Ad Code

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া চিঠিতে চাঁদপুরের মলতল (উত্তর) ও মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গাজীপুরের কলীগঞ্জ থানার পরিদর্শক রাজীব চক্রবর্তীকে প্রত্যাহারের নির্দেশ দেয় ইসি।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code