হবিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ও নৌকার সমর্থকদের হাতাহাতি

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪

হবিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ও নৌকার সমর্থকদের হাতাহাতি

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ-২ আসনে বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বাধা দিলে তাদের সঙ্গে নৌকার প্রার্থীদের হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

 

তখন ছবি তুলতে চাইলে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আমিনুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন। খবর পেয়ে ওই কেন্দ্রে ছুটে যান স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান।

 

তিনি অভিযোগ করে বলেন, প্রিসাইডিং অফিসারের যোগসাজশে জালভোট দিচ্ছে নৌকার সমর্থকরা। প্রিসাইডিং অফিসার আমার এজেন্ট ও ভোটারদের সাথে দুর্ব্যবহার করেছেন। একেকজন ১০-১৫টি করে ভোট দিচ্ছে।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

প্রিসাইডিং অফিসার আমিনুল ইসলাম জানান, সমর্থকদের মধ্যে একটু বাকবিতণ্ডা হয়েছিল। বিষয়টি মীমাংসা হয়ে গেছে। তেমন কোনো সমস্যা হয়নি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code