হবিগঞ্জে বুধলাল দাস হত্যা, বাবা-ছেলে গ্রেফতার

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৪

হবিগঞ্জে বুধলাল দাস হত্যা, বাবা-ছেলে গ্রেফতার

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে চাঞ্চল্যকর বুধলাল দাস হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) দিনগত রাতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার হেলারকান্দি গ্রামের জবান উল্লাহর ছেলে বাবুল মিয়া (৩৪) ও বাবুল মিয়ার ছেলে করিম মিয়া। রোববার (১৪ জানুয়ারি) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, গত ১১ জানুয়ারি ভোরে উপজেলার হেলারকান্দি গ্রামের মহারাজ দাশের ছেলে বুধলাল দাশ একটি গানের আসর থেকে ফিরছিলেন। পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনায় থানায় ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

Manual5 Ad Code

 

ওসি আরও বলেন, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় প্রধান দুই আসামি বাবা-ছেলেকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্যান্য আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code