আজমিরীগঞ্জে ইজিবাইক চালক হত্যা, আটক ২

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪

আজমিরীগঞ্জে ইজিবাইক চালক হত্যা, আটক ২

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার আজমিরীগঞ্জে হাওড়ে কিশোর ইজিবাইক চালক আরজান মিয়া (১৬) হত্যায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) ভোর রাতে বানিয়াচং উপজেলার বলাকিপুর ও প্রথমরেখ এলাকা থেকে তাদের আটক করা হয়।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

আটকৃতরা হলো- বানিয়াচং উপজেলার ৪নং ইউপির (পুর্ব পশ্চিম) প্রথমরেখ গ্রামের মৃত ঘোসাই সরকারের পুত্র রথীন্দ্র সরকার (৩২) এবং একই উপজেলার সুবিদপুর ইউনিয়নের বলাকিপুর গ্রামের মৃত আ. জাব্বারের পুত্র আ. ছাত্তার (৬৫)। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে আটককৃতদের কারাগারে প্রেরণ করা হয়।

Manual3 Ad Code

 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেন।

 

গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের ফুনাতলা বন্দের খাল থেকে বানিয়াচং উপজেলার ২নং ইউপির চাঁনপাড়া গ্রামের বশির মিয়ার পুত্র কিশোর ইজিবাইক চালক আরজান মিয়া ওরফে ময়নার মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন রাতে বানিয়াচং উপজেলার কুন্ডুরপাড় এলাকা থেকে আরজান মিয়ার ইজিবাইকটি ব্যাটারীশূন্য অবস্থায় উদ্ধার করা হয়।

 

এরই প্রেক্ষিতে আরজান মিয়ার পিতা বশির মিয়া বাদী হয়ে ১২ জানুয়ারি আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code