হবিগঞ্জে চা ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৪

হবিগঞ্জে চা ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়ক্ষতি

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
প্রায় ৯ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একটি চা-বাগানের ফ্যাক্টরিতে লাগা আগুন।

Manual5 Ad Code

 

শনিবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরআগে ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার লালচান্দ চা-বাগানের ফ্যাক্টরিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

 

Manual2 Ad Code

খবর পেয়ে চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Manual7 Ad Code

 

চুনারুঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিজয় সিংহ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে চুনারুঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা। খবর পেয়ে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটও আগুন নেভাতে কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার প্রকৃত কারণ, তদন্ত করে দেখা হচ্ছে।

 

Manual7 Ad Code

লালচান্দ চা বাগানের ব্যবস্থাপক মোফাজ্জেল হোসেন জানান, ফায়ার সার্ভিস, চা শ্রমিক ও আশপাশের গ্রামের লোকেরা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সবার আপ্রাণ চেষ্টায় বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ফ্যাক্টরির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনই ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাচ্ছে না।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code