বিশ্ব কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করলো হবিগঞ্জের বশির

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৪

বিশ্ব কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করলো হবিগঞ্জের বশির

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশি কিশোর হাফেজ বশির আহমদ আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে। এ প্রতিযোগিতায় দ্বিতীয় ও প্রথম স্থান অর্জন করেছে যথাক্রমে আলজেরিয়ার ইউসুফ আব্দুর রহমান ও লিবিয়ার আহমেদ আলম।

 

বিশ্বের ৯০টি দেশের সেরা হাফেজদের নিয়ে অনুষ্ঠিত আলজিয়ার্স কুরআন প্রতিযোগিতায় বুধবার ফাইনাল রাউন্ডে ২০টি দেশের প্রতিযোগীর মধ্যে তৃতীয় স্থান অর্জন করে হাফেজ বশির।

 

বশির আহমদ হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের বাসিন্দা অধ্যাপক মাওলানা মো. আব্দুর রশিদ চৌধুরী ও বুশরা চৌধুরীর ছেলে। সে ২০২১ সালের পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতায় দেশসেরা হাফেজ নির্বাচিত হয়েছিল।

 

হাফেজ বশিরের কুরআন শিক্ষক ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল শায়েখ নেছার আহমাদ-আন-নাছিরী বলেন, বিস্ময়বালক বশির মাত্র ৫ মাসে হিফজ সমাপ্ত করেছিল। সে আরেকটি বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগামী ১৪ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরান যাবে।

Manual7 Ad Code

 

কিশোর হাফেজ বশিরের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শিক্ষক শায়েখ নেছার আহমাদ-আন-নাছিরী।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমএকে)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code