প্রেমের টানে মাধবপুরে ফিলিপাইনি তরুণী

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৪

প্রেমের টানে মাধবপুরে ফিলিপাইনি তরুণী

Manual5 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
প্রেমের সম্পর্ককে সার্থক করতে হাজার মাইল দূর ফিলিপাইন থেকে জুবেলিন নামে এক তরুণী এখন হবিগঞ্জের মাধবপুরে। শুধু তাই নয়, এরই মধ্যে নিজের নাম পরিবর্তন করে জুবেলিন থেকে জান্নাত রহমান হয়ে বিয়েও করেছেন প্রেমিক আশিকুর রহমান মিশুকে।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি লোকমুখে প্রচার হতে থাকলে বিদেশি বধূকে দেখতে আশিকুরের বাড়িতে গিয়ে ভিড় করছেন উৎসুক জনতা। আশিকুর রহমান মিশু একজন কাতার প্রবাসী। তিনি মাধবপুর উপজেলার উপজেলার ধর্মঘর ইউপির গোবিন্দপুর কামারহাটি গ্রামের স্কুল শিক্ষক লুৎফুর রহমানের ছেলে।

 

জানা যায়, ফিলিপাইনে তরুণী জুবেলিন কাতারে চাকরি করার সুবাদে ৫ বছর আগে পরিচয় হয় প্রবাসী আশিকুর রহমান মিশুর সঙ্গে। পরে তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। পরবর্তীতে যা হয়ে উঠে গভীর থেকে গভীরতম। সম্প্রতি মিশু দেশে চলে আসছে ফিলিপাইনি ওই তরুণীও খবর পেয়ে বাংলাদেশে ছুটে আসে। এক পর্যায়ে গত ৪ মার্চ ফিলিপাইনি ওই তরুণী প্রেমিক আশিকুর রহমান মিশুকে পেতে তার গ্রামের বাড়িতে চলে আসেন। পরে তারা ৫ মার্চ মঙ্গলবার হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন। গ্রহণ করেন ইসলাম ধর্মও।

 

Manual2 Ad Code

মিশুর চাচা আমিনুল ইসলাম সুমন বলেন, অন্য সব বিয়ের চেয়ে এটি ছিল ভিন্ন একটি বিয়ে। বিদেশি নব বধূকে দেখতে মানুষের ভিড় লেগেই আছে। পরিবার বলছে ছেলের সুখে আমরাই সুখি। ভিন দেশি মেয়ে আমাদের ছেলেকে ভালোবেসে হাজার মাইল দূর থেকে এসেছে। পুরোপুরি বউয়ের মর্যাদা দিয়েই আমরা তাকে রাখবো।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code