হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল ছোবান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের আহত হয়েছেন আরর অন্তত ২৫ জন। বৃহস্পতিবার (০৭ মার্চ) সকালে উপজেলার লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

 

Manual2 Ad Code

জানা গেছে, লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামের আব্দুল ছোবানের (৬০) সঙ্গে একই গ্রামের শফিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সকালে উভরপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আব্দুল ছোবান ঘটনাস্থলেই মারা যান। এতে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমএকে)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code