হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হলেন আলেয়া আক্তার

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৪

হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হলেন আলেয়া আক্তার

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫৬৪ ভোট (আনারস প্রতীক) পেয়ে আলেয়া আক্তার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী পেয়েছেন ৫০১ ভোট।

 

আলেয়া আক্তার হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবু জাহিরের স্ত্রী।

Manual4 Ad Code

 

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ২টা পর্যন্ত জেলার ৭৮টি ইউনিয়নের ৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ইভিএমে ভোটগ্রহণ  হয়েছে।

 

Manual2 Ad Code

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে জেলার ৯টি উপজেলা, ৫ পৌরসভা ও ৭৮ ইউনিয়ন পরিষদের মোট ভোটার (জনপ্রতিনিধি) ১ হাজার ১০২ জন।

Manual8 Ad Code

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন ডা. মুশফিক হোসেন চৌধুরী। ফলে পদটি শূন্য হয়।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code