খোয়াই নদীতে গোসলে নেমে দুই ভাই নিখোঁজ, ১ জনের লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪

খোয়াই নদীতে গোসলে নেমে দুই ভাই নিখোঁজ, ১ জনের লাশ উদ্ধার

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর আশ্রয়ণে বেড়াতে গিয়ে খোয়াই নদীতে গোসল করতে নেমে ২ শিশু নিখোঁজ হয়েছে। এর মধ্যে মোশাহিদ মিয়া নামে ছয় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। নিখোঁজ অপর শিশু জুনাঈদ মিয়ার খোঁজ পাওয়া যায়নি। তারা দুই ভাই হবিগঞ্জ সদর উপজেলার সুকড়িপাড়া গ্রামের ছালেক মিয়ার পুত্র।

 

শনিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ২টার দিকে নদীতে গোসল করতে গিয়ে তারা পানিতে তলিয়ে যায়।

 

Manual8 Ad Code

শিশুদের মা মনোয়ারা খাতুন জানান, দুই ছেলেকে নিয়ে শুক্রবার বোনের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে ২ শিশু তাদের খালাতো ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে যায়। এরপর খালাতো ভাই বাড়িতে এসে জানায় তারা ২ জন নদীতে তলিয়ে গেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গেলেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি।

Manual7 Ad Code

 

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে চলে যায়। কিন্তু ডুবুরি অসুস্থ থাকায় উদ্ধার কাজ শুরু করা যায়নি। সিলেট থেকে ডুবুরি আসলে উদ্ধার কাজ শুরু করবেন।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code