মাধবপুরে প্রধান শিক্ষক হারুন অর রশিদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪

মাধবপুরে প্রধান শিক্ষক হারুন অর রশিদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন ইউপির ছাতিয়াইন বিশ্বনাথ হাই স্কুল এন্ড কলেজে দুর্নীতির মহা উৎসবের অভিযোগ উঠেছে।

Manual4 Ad Code

 

গত রোববার (২৮ এপ্রিল) ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির খবর জানতে সরজমিনে অনুসন্ধানে গেলে ওই স্কুল এন্ড কলেজের দুর্নীতি ও অনিয়ম বেরিয়ে আসে।

 

অভিযোগ উঠেছে, ঐ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হারুনুর রশিদ ও সহকারী শিক্ষক দীপক কান্তি রাযয়ের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে আসছেন। কিন্তু প্রধান শিক্ষক হারুন নিজেকে স্বচ্ছ দাবি করে সব অভিযোগ অস্বীকার করেন।

 

অনুসন্ধানে দেখা যায়- স্কুল এন্ড কলেজের উন্নয়ন কাজের প্রতিটি ক্ষেত্রেই রয়েছে অনিয়মের মহা তান্ডব। স্কুলের উন্নয়ন মূলক কাজে মালামাল ক্রয় করতে যাতায়াত যেখানে ৫৫ টাকা, সেখানে ৪ জনের যাতায়াত ও খাবারের বিল ভাউচারে দেখানো হয়েছে ২১০০ টাকা। একই ভাউচার মাত্র ৫ দিনের মাথায় ৩ জনের যাতায়াত ও খাবারের বিল দেখানো হয়েছে ১৪০০ টাকা। আশ্চর্য্যের বিষয় হলো যে হোটেলে ১৮ তারিখ খাবার খেয়েছেন ঐ হোটেলে আবারও ২৩ তারিখেই খেয়েছেন। দুই বারে খাবার ও যাতায়াতের খরচ তুলেছেন হোটেলের মেমোতে ৩৫০০ টাকা। যা কোন হোটেল কর্তৃপক্ষ কখনোই করার কথা নয়। এছাড়া মালামাল ক্রয়ের বিল ভাউচারে আকাশ-পাতাল ব্যবধান রয়েছে।

 

এ বিষয়গুলো নিয়ে প্রধান শিক্ষক হারুন অর রশিদের সাথে কথা হলে তিনি অনিয়ম-দুর্নীতির কথা অস্বীকার করে বলেন, যা যা হয়েছে কোথাও কোন অনিয়ম হয়নি। এ সময় নিজেকে স্বচ্ছ এবং খুবই ভাল মানুষ বলে দাবি করেন।

 

কিন্তু অনুসন্ধানে স্কুলের উন্নয়ন, মসজিদ নির্মাণ, ছাত্র-ছাত্রীদের রেজিষ্ট্রেশন, কোচিং বাণিজ্য, শিক্ষকদের কে ২৬শে মার্চে বিদায় দেওয়া, স্কুল মাঠে গরুর হাট বসিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া, শিক্ষক নিয়োগ বানিজ্য, স্কুল ফান্ড থেকে টাকা ধার নিয়ে আত্মসাৎ, অন্যকে ধার দেওয়া, মালামাল ক্রয় করার ক্ষেত্র ব্লাংক বিল ভাউচার আনা, স্কুলের পুকুর, গাছ অকশনে বানিজ্য, নিজ রাজ্যের অপরাধের বিষয়ে কোন শিক্ষক প্রতিবাদ করলে কৌশলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া, শিক্ষকদের চাকুরির সময় শেষ হওয়ার আগেই বিদায় দেওয়া, শতবর্ষ ফান্ড বানিজ্য, ফান্ড থেকে টাকা নিয়ে নিজের জন্য মোবাইল ক্রয়সহ অসংখ্য দুর্নীতি ও অনিয়মের ব্যাপক অভিযোগ পাওয়া গেছে।

 

এছাড়াও নানা অনিয়ম-দুর্নীতি রয়েছে ওই স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক দ্বীপক কান্তি রায়সহ আরও কয়েকজনের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে কোন শিক্ষক বা কোন ব্যক্তি মুখ খুলতে সাহস পায়না হয়রানি শিকার হবে বলে।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

প্রধান শিক্ষক হারুন অর রশিদ যোগদান করেন ২০১০ সালের ২০শে অক্টোবর। যোগদানের পর থেকে অদ্যবদি তিনি প্রায় এক কোটি টাকার কাজ করিয়েছেন বলে নিজ কন্ঠে স্বীকার করেন। কিন্তু প্রতিটি কাজের মধ্যেই রয়েছে দুর্নীতির মহা উৎসব। তার প্রধান সহযোগী হিসেবে সাথে রয়েছেন সহকারী শিক্ষক দ্বীপক কান্তি রায়।

 

এই বিষয় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শামছু মিয়া বলেন, কোন অনিয়মের প্রমান পেলে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

 

Manual4 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code