আজমিরীগঞ্জে সিজারের সময় নারীর জরায়ু কেটে দিলেন চিকিৎসক

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪

আজমিরীগঞ্জে সিজারের সময় নারীর জরায়ু কেটে দিলেন চিকিৎসক

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার আজমিরীগঞ্জে সিজারিয়ান অপারেশন করার সময় এক নারীর জরায়ু কেটে ফেলার অভিযোগ উঠেছে একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসকের বিরুদ্ধে।

 

সোমবার (২৯) এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত নিউ মেডিল্যাব হাসপাতালে অপারেশন করার সময় এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

সিজারিয়ান করা নারী উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের লাল মিয়ার স্ত্রী নাদিরা আক্তার।

Manual3 Ad Code

 

নাদিরার স্বজন সাইফুল ইসলাম রুবেল জানান, প্রসবের তারিখ নিকটে হওয়ায় নাদিরাকে নিয়ে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত নিউ মেডিল্যাব হাসপাতালে এনে ভর্তি করান। বিকেলে ক্লিনিকের চিকিৎসক সবুর হোসেন বাচ্চা প্রসবের জন্য সিজারিয়ান অপারেশন শুরু করেন। অপারেশনের পর নাদিরার রক্তক্ষরণ শুরু হলে দেখা যায় চিকিৎসক সবুর হোসেন নাদিরার জরায়ু কেটে ফেলেন।

 

এ বিষয়ে ডা. সবুর হোসেন বলেন, অপারেশনের পর নাদিরার রক্তক্ষরণ শুরু হয়। আমরা ঘণ্টাখানেক তাকে রক্ত দেই। ঘণ্টাখানেক পর উনার রক্তক্ষরণের পরিমাণ বেশি হলে উনার জরায়ু কাটা হয়। এসব জঠিলতা দেখা দিলে জরায়ু কাটতে হয়। এটা নরমাল ডেলিভারি বা সিজারিয়ান অপারেশন যেকোনো ক্ষেত্রেই হতে পারে।

 

এ বিষয়ে নিউ মেডিক্যাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচাল সুনীল দাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

 

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

Manual1 Ad Code

এদিকে, বিকেলে এ ঘটনা ঘটার পর সোমবার রাতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি জানান।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code