উপজেলা নির্বাচন: বানিয়াচংয়ে ইকবাল ও আজমিরীগঞ্জে আলাউদ্দিন জয়ী

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, মে ৮, ২০২৪

উপজেলা নির্বাচন: বানিয়াচংয়ে ইকবাল ও আজমিরীগঞ্জে আলাউদ্দিন জয়ী

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান নির্বাচিত হয়েছেন। অপরদিকে, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আলা উদ্দিন নির্বাচিত হয়েছেন।

 

Manual6 Ad Code

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ দুটি উপজেলায় একটানা চলে এ ভোট গ্রহনণ।

 

Manual8 Ad Code

বানিয়াচং উপজেলায় ইকবাল হোসেন খান আনারস প্রতীকে ৪২ হাজার ৪৩৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী (মোটরসাইকেল) পেয়েছেন ৩১ হাজার ৮০৩ ভোট।

Manual4 Ad Code

 

এছাড়া আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আলা উদ্দিন নির্বাচিত হয়েছেন। তিনি কাপ-পিরিচ প্রতীকে ১৫ হাজার ১৮২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আলী আমজাদ তালুকদার পেয়েছেন ১২ হাজার ৫০৩ ভোট।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code