সুনামগঞ্জে পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, ভোগান্তিতে ২ লাখেরও বেশি মানুষ

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, জুন ৪, ২০২৪

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, ভোগান্তিতে ২ লাখেরও বেশি মানুষ

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে জেলার সুরমা, কুশিয়ারা, বৌলাই, রক্তি ও যাদুকাটা সীমান্ত নদীগুলোতে দ্রুত গতিতে পানি বেড়ে ডুবে যাচ্ছে এ জেলার নিম্নাঞ্চলের রাস্তাঘাট। এতে ভোগান্তিতে পড়েছেন ২ লাখেরও বেশি মানুষ। আর ভয়াবহ বন্যার শঙ্কায় আতঙ্কে সময় পার করছেন জেলার ভাটি অঞ্চলের মানুষ।

 

সুরমা নদীর পাড়ের বাসিন্দারা জানান, গতকাল সকাল থেকে সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নামছে ভারতের পাহাড়ি ঢল। সে কারণে উৎকণ্ঠায় সময় পার করছি।

Manual8 Ad Code

 

খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জের নদ-নদীর পানি কখনও কমছে আবারও কখনও বাড়ছে। তবে মঙ্গলবার সকাল থেকে জেলার সুরমা, কুশিয়ারা, বৌলাই, রক্তি ও যাদুকাটা নদী দিয়ে প্রবল বেগে ভাটির দিকে প্রবাহিত হচ্ছে পানি। এতে করে যে-সকল হাওরে পানি প্রবেশ করেনি সেগুলো এখন কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন সুনামগঞ্জের ২০ লাখেরও বেশি মানুষ।

Manual6 Ad Code

 

ঢলের পানিতে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ছাতক ও দোয়ারা বাজারসহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলের রাস্তা ঘাট তলিয়ে গেছে।

 

দোয়ারা বাজার উপজেলার শরীফপুর গ্রামের প্রধান সড়ক ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় দোয়ারা বাজার উপজেলার সঙ্গে সরাসরি সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সুরমা, লক্ষ্মীপুর ও বাংলা বাজারসহ তিন ইউনিয়নের।

 

এছাড়া বিশ্বম্ভরপুর উপজেলার কৈয়ারকান্দা-দূর্গাপুর সড়ক ডুবে যাওয়ায় সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ছোট ছোট নৌকায় করে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ।

 

পানি বেড়ে যাওয়ায় রাস্তার পাশে আটকা পড়েছে ছোট-বড় প্রায় ৫০টি যানবাহন। এমনকি ঢলের পানিতে নিম্নাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় প্রায় ২ লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েছেন।

Manual5 Ad Code

 

ভোগান্তিতে পড়া বেশ কিছু মানুষ জানান, পাহাড়ি ঢলের পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার কারণে জেলা শহরে যেতে কষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে সময় গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।

Manual3 Ad Code

 

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢল অব্যাহত থাকলে এবং সুনামগঞ্জের সকল নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করলে এই জেলায় স্বল্প মেয়াদি একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

 

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে সুনামগঞ্জের নদ-নদীর পানি ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code