শ্রীমঙ্গলে গোয়ালঘর থেকে বিশাল অজগর উদ্ধার

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২৪

শ্রীমঙ্গলে গোয়ালঘর থেকে বিশাল অজগর উদ্ধার

Manual6 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গোয়ালঘর থেকে ২০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রোববার (০৯ জুন) দুপুরে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন উপজেলার কালাপুর ইউপির লামুয়া গ্রামের ছাদই মিয়ার গোয়ালঘর থেকে সাপটি উদ্ধার করে।

Manual1 Ad Code

 

ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, গ্রামের ছাদই মিয়ার বাড়ির গোয়ালঘরের ভেতরে বিশাল অজগর সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে তারা সাপটি উদ্ধার করে নিয়ে আসেন।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন অজগর সাপটিকে উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এসআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code