শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় প্রাণ হারালেন পুলিশ সদস্য

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৪

শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় প্রাণ হারালেন পুলিশ সদস্য

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় কর্তব্যরত অবস্থায় ট্রাকচাপায় রবিউল ইসলাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৬ জুন) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

 

Manual2 Ad Code

নিহত বরিউল শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

 

Manual3 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল করীম বলেন, সম্প্রতি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যোগদান করেন রবিউল। সকালে থানার সামনে মহাসড়কে কর্তব্যরত অবস্থায় ছিলেন তিনি। এ সময় সড়ক পারাপার হতে গেলে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

 

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ সময় ট্রাকচালক চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া গ্রামের মাজেদ মিয়ার ছেলে কামাল (৫২), একই এলাকার নুরুল ইসলামের ছেলে রমজান (১৮) ও মো. মনিরুল ইসলামকে (২৬) আটক করা হয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code