সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৪
হবিগঞ্জ প্রতিনিধি :
উপজেলা পর্যায়ে ২০২৩-২৪ অর্থবছরে হবিগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে শুদ্ধাচার পুরষ্কারে ভূষিত হলেন হবিগঞ্জের লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা। হবিগঞ্জের ৯টি উপজেলার মধ্যে একমাত্র তিনিই শুদ্ধাচার পুরষ্কারে ভূষিত হয়েছেন।
রোববার (৩০ জুন) হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা আনুষ্ঠানিকভাবে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদার হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় ডিডিএলজি ও অতিরিক্ত জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় নাহিদা সুলতানা সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শুদ্ধাচার পুরষ্কার পেয়ে আমার দায়বদ্ধতা আরো বেড়ে গেল। আমার এই পুরষ্কার অর্জনের কৃতিত্ব আমার লাখাই টিম, বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সকল সদস্যের যারা আমার প্রতিটা কাজে সহযোগিতা করেছেন। তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
উল্লেখ্য, ইউএনও নাহিদা সুলতানা ২০২৩সনের ৮জানুয়ারি হবিগঞ্জের লাখাই উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি