সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৪
হবিগঞ্জ প্রতিনিধি :
বাহুবল উপজেলায় ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় বোন মিরা মুন্ডা (২৬) নিহত হয়েছেন।
খবর পেয়ে মঙ্গলবার (০২ জুলাই) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই রাজেন মুন্ডাকে আটক করেছে পুলিশ।
রাজেন মুন্ডা উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের রামপুর চা-বাগানের মৃত ভদ্র মুন্ডার ছেলে।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সোমবার (০১ জুলাই) দিবাগত মধ্যরাতে মিরা মুন্ডার সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাগবিতণ্ডা হয় তার ভোট ভাই রাজেন মুন্ডার। একপর্যায়ে রাজেন উত্তেজিত হয়ে ঘরে থাকা শাবল দিয়ে তার বোনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাজেন মুন্ডাকে এ বিষয়ে থানায় আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি