হবিগঞ্জে সংঘর্ষ চলাকালে গুলিতে একজন নিহত

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৪

হবিগঞ্জে সংঘর্ষ চলাকালে গুলিতে একজন নিহত

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে আন্দোলনকারী শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। শুক্রবার (০২ আগস্ট) দুপুরে জুমার নামাজ শেষে হবিগঞ্জ শহরে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

নিহত ব্যক্তির নাম মোস্তাক আহমেদ। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। তার বাড়ি সিলেটে বলে জানা গেছে।

 

অপরদিকে, সংঘর্ষ চলাকালে আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগ কার্যালয় ও হবিগঞ্জ-৩ আসনের এমপির বাসভবনের সামনে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও পুড়িয়ে দেওয়া হয় অন্তত ১০টি মোটরসাইকেল।

Manual2 Ad Code



বিভিন্ন সূত্রে জানা যায়, জুমার নামাজের পরপর কোর্ট মসজিদ প্রাঙ্গণে কানায় কানায় পূর্ণ হয় শিক্ষার্থীরা। এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে চারপাশ। একপর্যায়ে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানায়। এরপর থেকে উত্তপ্ত হয়ে উঠে পরিবেশ। শুরু হয় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এক পর্যায়ে পুরো শহরে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ তিন শতাধিক রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে সংঘর্ষ চলছে।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code