খাদিমপাড়ায় বিএনপি নেতা খুন: আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫

খাদিমপাড়ায় বিএনপি নেতা খুন: আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

Manual4 Ad Code

সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ, লাল বৃত্তে নিহত আব্দুল রহমান ও নীচে খুনি সুমন।


নিজস্ব প্রতিবেদক :
ছাত্রলীগ কর্মীর হাতে আব্দুল রহমান (৬৫) নামে এক বিএনপি নেতা হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সিলেট-তামাবিল মহসড়ক অবরোধ।

 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে শহরতলীর পীরের বাজারে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা।

 

Manual7 Ad Code

এ সময় ‘আমার ভাই মরলো কেন জবাব চাই, জবাব চাই’, ‘আমার ভাই মরলো কেন জবাব দে প্রশাসন’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ স্লোগান দিতে শোনা যায়।

খাদিমপাড়ায় বিএনপি নেতা খুন: আগুন জ্বালিয়ে সড়কে অবরোধ

Manual2 Ad Code

এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

মহাসড়ক অবরোধ চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য দেন ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো: বদরুল ইসলাম আজাদ’সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শাহপরাণ (রহ:) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন। এ সময় বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে ওসি বলেন, ‘অবরোধ তুলে না নিলে একজন আসামীকেও গ্রেপ্তার করবো না’। এমন বক্তব্যের সাথে সাথে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খাদিমপাড়ায় বিএনপি নেতা খুন: আগুন জ্বালিয়ে সড়কে অবরোধ

পরে তিনি সবার সহযোগীতা কামনা করে আসামীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে প্রায় আধাঘণ্টা পর মহাসড়ক অবরোধ তুলে নেওয়া হয়।



বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সিলেট শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ মোকামেরগুল গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মীর ইটের আঘাতে খুন হন আব্দুল রহমান (৬৫) ওই গ্রামের বাসিন্দা। তিনি ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি, ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি এবং ওই এলাকার শাহ সুন্দর মাজারের খাদেম ছিলেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code