কানাইঘাটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ ও চারা বিতরণ

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬

কানাইঘাটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ ও চারা বিতরণ

Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
প্রণোদনা কর্মসূচীর আওতায় সিলেটের কানাইঘাট উপজেলা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, গাছের চারা সার এবং অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

 

উপজেলা কৃষি অফিসের উদ্যেগে বৃহস্পতিবার (২৫জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব উপকরণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিল।

Manual4 Ad Code

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আমানুর রশিদ চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন ও কৃষি অফিসের মাঠ পর্যায়ের সহকারী কর্মর্কতাবৃন্দ।

 

কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায় বলেন, ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমের উফশী রোপা আমন, গ্রীষ্মকালীন সবজি, ফলদ-বনজ ঔষধি বৃক্ষ, মরিচ, লেবু ও পেয়াজের বীজ মোট ৩ হাজার ২১০জন কৃষকের মাঝে বিতরণ করা হবে। কানাইঘাটে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। এতে উফশী রোপা আমন চাষীদের প্রত্যেকে ৫ কেজি বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। খরিপ-২ মৌসুমের বীজ অনুযায়ী প্রত্যেক উপকার ভোগী কৃষকদের মাঝে সার বিতরণ করা হবে।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহদী হাসান শাকিল বলেন বর্তমান সরকার হচ্ছে কৃষি বান্ধব, ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেছেন। এতে করে কৃষকরা অর্থনৈতিক ভাবে যেমন স্বাবলম্বী হবেন, তেমনি করে দেশে কৃষি বিল্পব সাধিত হবে।

 

কানাইঘাটের ফসলী জমিগুলো অত্যান্ত উর্বর উল্লেখ করে সরকারী ভাবে বিনামূল্যে পাওয়া এসব কৃষি উপকরণ সঠিক ভাবে কাজে লাগিয়ে উৎপাদন বাড়াতে কৃষকদের প্রতি আহবান জানান তিনি।

 

(সুরমামেইল/এমআর)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code