বিয়ানীবাজারে যে কারণে মেয়েকে কুপিয়ে হত্যা করলেন পিতা!

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২৬

বিয়ানীবাজারে যে কারণে মেয়েকে কুপিয়ে হত্যা করলেন পিতা!

Manual8 Ad Code

পুলিশের হাতে আটক পিতা আবু বক্কর।

Manual1 Ad Code


নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিয়ানীবাজারে আপন কিশোরী মেয়েকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক ঘাতক পিতা আবু বক্করকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

 

Manual7 Ad Code

পুলিশ জানায়, প্রযুক্তির সহায়তায় শনিবার (১১ জুলাই)  ঘাতক পিতা আবু বক্করকে গ্রেফতার করা হয়। রোববার (১২ জুলাই) আসামি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন।

 

রায়কা আক্তার রিয়া (১৭) নামীয় ওই কিশোরী গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের উত্তর রায়গড় এলাকার সিএনজি অটোরিকশা চালক আবু বক্করের মেয়ে।

 

এরআগে রিয়াকে হত্যার ঘটনায় বিয়ানীবাজার থানায় স্বামী আবু বক্করকে (৪৫) প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করেন তার মা। নিহত রিয়া স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীতে অধ্যায়নরত।

 

আদালত সূত্র জানায়, আদালতে দেয়া জবানবন্দিতে আবু বক্কর মেয়েকে হত্যার পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি হত্যার নেপথ্যের কারণ জানান।

 

Manual7 Ad Code

আবু বক্কর আদাতেকে বলেন, মেয়েকে ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে না জড়ানোর জন্য একাধিকবার নিষেধ করেন তিনি। এরপরেও মেয়ে তার কথা না শুনায় তিনি তাকে হত্যার পরিকল্পনা করেন। শুক্রবার (১০ জুলাই) জুম্মার নামাজের সময় উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে নিহতের নানাবাড়ির পুকুর ঘাটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যান।

 

পুলিশ সূত্র জানায়, নিহত রিয়ার সাথে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার শাহিন নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এক বছর পূর্বে ওই ছেলের সাথে পালিয়ে যায়। একমাস পর পরিবার তাকে ফিরিয়ে নিয়ে আসে। ছেলেটি বখাটে, তাছাড়া অপ্রাপ্ত বয়স্ক, তাই বিয়ে দেওয়াও সম্ভব হয়নি। মেয়েকে নিয়ন্ত্রণে রাখতে ৩/৪ মাস যাবত ইনাম গ্রামে তার নানার বাড়িতে রাখা হয়। কিন্তু সেখানেও থাকাবস্থায় এলাকার একটি ছেলের মাধ্যমে আবারো পুরোনো প্রেমিকের সাথে যোগাযোগ রক্ষা করে।

 

সেই সাথে সম্প্রতি প্রেমিকের সাথে যোগাযোগ করে আবার পালানো চেষ্টা করে রিয়া। খবর পেয়ে তার পরিবারের লোকজন তাকে আটকায়। ঘটনাটি জানতে পেরে তার বাবা আবু বকর ক্ষিপ্ত হয়ে মেয়েকে বৃহস্পতিবার বাড়িতে ‍নিয়ে যান। তবে রাত্রে কোনো ঝামেলা হয়নি। মেয়ের প্রতি বাবার ক্ষুব্ধ (এগ্রেসিভ) মনোভাব বুঝতে পেরে শুক্রবার সকালে মেয়েকে তার নানী ও মামা পুণরায় তাদের বাড়িতে নিয়ে যান। তখন মেয়ের বাবা বাড়িতে ছিলেন না।

 

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুজাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, এ ঘটনায় নিহত রিয়ার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ ঘাতককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

 

(সুরমামেইল/এমএকে)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code