সিলেট ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
অবশেষে দায়িত্বগ্রহণ করেছেন সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। সোমবার (১৩ জুলাই) তিনি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকাল ১০টায় নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব গ্রহণ করেছেন।
গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। তিনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার দেওয়া গ্রামের বাসিন্দা এবং গোলাম মাওলা চৌধুরীর সন্তান।
এরআগে গত ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি সিলেটে যোগদানের উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে পৌঁছালেও শেষ মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে তাকে ফিরে যেতে হয়।
এরও আগে ২১ জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। এরপর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ১২ জুলাই পর্যন্ত এ দায়িত্বে ছিলেন।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি