কানাইঘাটে চোরাই সিগারেট ও ট্রায়ারসহ গ্রেফতার ১

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬

কানাইঘাটে চোরাই সিগারেট ও ট্রায়ারসহ গ্রেফতার ১

Manual5 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট উপজেলার দিঘীরপাড় ইউনয়নের সড়কের বাজার এলাকায় চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। থানা পুলিশের অভিযানেও থামছে না চোরাকারবারীরা।

 

তারা কানাইঘাটের লোভাছড়া ও দনা সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রতিনিয়ত ভারতীয় চোরাইপণ্য এবং বিশেষ করে ইয়াবার চালান এনে সড়কের বাজারসহ আশপাশ এলাকার ব্যবসা প্রতিষ্টান ও বাড়ি ঘরে মজুদ করে বিক্রি করে আসছে।

Manual2 Ad Code

 

থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে সর্বশেষ বুধবার (১৫ জুলাই) সকালে সড়কের বাজারের জনৈক আজমল মিয়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা বিভিন্ন ব্যান্ডের সিগারেট ও ভারতীয় কম্পানির গাড়ির ট্রায়ার সহ একজনকে গ্রেফতার করেন।

 

আটককৃত সিগারেট ও ট্রায়ারের মুল্য ৫ লক্ষ ২০ হাজার টাকা বলে থানা পুলিশের এক প্রেস রিলিজে জানানো হয়েছে। অভিযানের সময় উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের উজান বারাপৈত গ্রামের মৃত মাসুক উদ্দিনের পুত্র চোরাকারবারী ইসলাম উদ্দিনকে (২৬) গ্রেফতার করা হয়।

 

Manual7 Ad Code

থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নির্দেশে এ অভিযানের নেতৃত্ব দেন থানার এসআই শৈলস চন্দ্র দাস ও এসআই শাহ আলম ও কবির হোসেন। চোরাইপণ্য আটকের ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, এসব চোরাইপণ্যের মুল মালিক হচ্ছে সড়কের বাজার এলাকার চিহিৃত চোরাকারবারী স্থানীয় ঠাকুরেরমাটি গ্রামের আব্দুল মনাফের পুত্র রফিক আহমদ ও জয়ফৌদ গ্রামের শরীফ উদ্দিনের পুত্র রুবেল আহমদ। সড়কের বাজার এলাকার সচেতন মহল জানিয়েছেন চোরাকারবারীরা ভারত থেকে ইয়াবা মাদকের চালান প্রতিনিয়ত আনার কারনে এলাকার যুব সমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে পড়েছেন। এতে করে এলাকায় চুরি সহ নানা অপরাধ বেড়েছে।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code