কানাইঘাটে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬

কানাইঘাটে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Manual3 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

 

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন ও জুলাই যোদ্ধা সাফিয়ান।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, ২৪শের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভূত্থান ইতিহাসের অংশ হয়ে থাকবে। যে কোন ধরনের অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে এদেশের মানুষ সব সময় সংগ্রামের মধ্যদিয়ে তাদের অধিকার আদায় করে থাকে। জুলাই-আগস্টের সংগ্রামের যে লক্ষ উদ্যেশ্য ছিল সেটিকে ধারণ করে আগামীর সুন্দর বাংলাদেশ বির্নিমানে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানানো হয় সভা থেকে। তবে উপজেলা প্রশাসনের জুলাই শহিদ দিবসের আলোচনা সভা নিয়ে ক্ষোভ জানিয়েছেন সভায় অংশ গ্রহণকারী জুলাই যুদ্ধা সাফিয়ান, জসিম, আব্দুল মানিক সহ আরো কয়েকজন।

Manual4 Ad Code

 

তারা বলেন, নামমাত্র উপজেলা প্রশাসনের উদ্যেগে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা হয়েছে। তরিঘড়ি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ২০ মিনিটের মধ্যে তিনিসহ চারজন বক্তব্য দিয়ে দায়সারা অনুষ্টান শেষ করেন। এতে আলোচনা সভায় অংশ গ্রহণকারী রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। অনেকেই সভায় আসার আগেই আলোচনা সভা শেষ করা হয়েছে।

 

(সুরমামেইল/এমআর)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code