সিলেট হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

সিলেট হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।

 

শুক্রবার (১৭ জুলাই) সকাল থেকে শনিবার (১৮ জুলাই) সকালের মধ্যে দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুরা মারা যায়।

 

শনিবার (১৮ জুলাই) সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য জানিয়েছেন।

 

Manual1 Ad Code

মৃত শিশুরা হলো- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দা আলী হুসেনের ছেলে সাত মাস বয়সি কামরুল, মৌলভীবাজারের কুলাউরা উপজেলার বাসিন্দা রাজনের মেয়ে দশ মাস বয়সি কৃষ্ণা ও সিলেটের জকিগঞ্জ উপজেলার বাসিন্দা মুকিত আহমেদের ছেলে চার মাস বয়সি নিহাদ আহমেদ।

 

এদের মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও একজন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

Manual3 Ad Code

এদিকে হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৯৭ জন রোগী চিকিৎসাধীন।

 

এছাড়া আগের ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন আরও ৬৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

Manual2 Ad Code

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৫৩৪ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

 

Manual4 Ad Code

সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code