পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল ও সাংগঠনিক তৎপরতা বন্ধে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

 

Manual4 Ad Code

শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ছাত্রদলের জেলা ও মহানগর শাখার নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করেন।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

পরে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হকের সঙ্গে বৈঠক করে তাঁদের দাবি তুলে ধরেন। এ সময় সংগঠনটির নেতারা ছাত্রলীগের ঝটিকা মিছিল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের অভিযুক্ত নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবি জানান।

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, ছাত্রদলের পক্ষ থেকে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করা হলেও বাস্তবে পুলিশ নিষ্ক্রিয় নয়। কোনো তথ্য পাওয়ামাত্র অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের সদস্যরা হঠাৎ ঝটিকা মিছিল করে দ্রুত সরে যান। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। গত শুক্রবারের ঝটিকা মিছিলের ঘটনাতেও মামলা করার প্রস্তুতি চলছে।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code