বড়লেখায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ২ যুবক আটক

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬

বড়লেখায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ২ যুবক আটক

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার বড়লেখায় বসতঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

 

রোববার (১৯ জুলাই) ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

আটকরা হলেন- উপজেলার করমপুর গ্রামের মসুদ আলীর ছেলে জুনেদ আহমদ (২৯) ও আতুয়া গ্রামের ফরিদ আলীর ছেলে নাজির আহমদ (২৮)।

 

Manual1 Ad Code

ভুক্তভোগী গৃহবধূ, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে প্রতিদিনের মতো প্রবাসীর স্ত্রী (গৃহবধূ) বসতঘরের দরজা খোলেন। কয়েক মিনিটের মধ্যে চার/পাঁচ যুবক ঘরে প্রবেশ করে গৃহবধূকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তাঁর চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে জুনেদ আহমদ ও নাজির আহমদকে আটক করেন। কিন্তু অন্যরা পালিয়ে যায়।

 

Manual2 Ad Code

স্থানীয়রা জানান, এরা দু’জনই ইয়াবাখোর ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তাদের অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ। এছাড়া আটক দুজনের একজন বড়লেখা পৌর শহরের হার্ডওয়্যার ব্যবসায়ী শশাঙ্ক দত্ত অপহরণ মামলার এজাহার নামীয় আসামি।

 

Manual5 Ad Code

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, ভুক্তভোগির চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ধর্ষণ চেষ্টাকারি দুই যুবককে আটক করেন। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়।

 

বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code