সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর প্রাণ গেছে। সিলেট বিভাগে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৯ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে।

 

রোববার (১৯ জুলাই) সকাল থেকে সোমবার (২০ জুলাই) সকালের মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

 

সোমবার সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য জানিয়েছেন।

 

Manual2 Ad Code

মৃত শিশুরা হলো- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার তাজুল ইসলামের মেয়ে এক বছর পাঁচ মাস বয়সী তাসফিয়া,  সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বাসিন্দা শামসুল ইসলামের ছেলে এক বছর সাত মাস বয়সী আব্দুল্লাহ ও সুনামগঞ্জের সদর উপজেলার বাসিন্দা আইনদ্দিনের ছেলে আট মাস বয়সী তানভীর।

Manual3 Ad Code

 

এদিকে হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Manual2 Ad Code

 

এছাড়া আগের ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন আরও ৫৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

Manual3 Ad Code

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৫৪৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code