সিলেটে লাইসেন্সবিহীন ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

সিলেটে লাইসেন্সবিহীন ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
বৈধ লাইসেন্স ছাড়া হাসপাতাল পরিচালনার অভিযোগে সিলেট মহানগরীর মির্জাজাঙ্গাল এলাকার ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

Manual7 Ad Code

সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

Manual3 Ad Code

অভিযানে প্রয়োজনীয় বৈধ লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি হাসপাতাল হিসেবে কার্যক্রম পরিচালনা করায় ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বৈধ লাইসেন্স না থাকায় হাসপাতালটি তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়।

 

জেলা প্রশাসন জানিয়েছে, পরবর্তী নির্দেশ বা নোটিশ না দেওয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে না।

 

Manual5 Ad Code

জনস্বার্থে এবং চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে অবৈধ ও লাইসেন্সবিহীন ক্লিনিক-হাসপাতালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

 

(সুরমামেইল/এমকে)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code