সিংহাসনটাও হারালো আর্জেন্টিনার, ব্রাজিলের সুসংবাদ

প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২৬

সিংহাসনটাও হারালো আর্জেন্টিনার, ব্রাজিলের সুসংবাদ

Manual5 Ad Code

খেলা ডেস্ক:
শিরোপা ধরে রাখতে না পারার দুঃখে কাতর আর্জেন্টিনা ফুটবল দল। নিউজার্সিতে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর পেয়েছে আরেক ধাক্কা। ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান হাতছাড়া হয়ে গেছে লিওনেল স্কালোনির দলের। তাঁদেরই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল পেয়েছে সুসংবাদ।

Manual3 Ad Code

 

২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনাল শেষে সোমবার ফিফা র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে। ২০২২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক ধাপ পিছিয়ে দুইয়ে নেমে গেছে। তবে পয়েন্ট আগের মতোই ১৯৭০.৩৭ রয়েছে। আর আর্জেন্টিনাকে কাঁদিয়ে ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন এক ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে। ৩০.২৭ পয়েন্ট বেড়ে স্প্যানিশদের পয়েন্ট এখন ১৯৯৫.৮৮। ব্রাজিলের পয়েন্টের কোনো পরিবর্তন না হলেও তারা এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছে। বর্তমানে তাদের পয়েন্ট ১৮০৪.৯২। সদ্য শেষ হওয়া ফুটবল বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে সেলেসাওদের শেষ ষোলো থেকে বিদায়ঘণ্টা বেজে যায়।

 

Manual1 Ad Code

ব্রাজিলের মতো মরক্কোরও কোনো পরিবর্তন হয়নি ফিফার হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে। তবে মরক্কো এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে। ব্রাজিল-মরক্কোর এগিয়ে যাওয়ার সময়ে পিছিয়ে গেছে পর্তুগাল। দুই ধাপ পিছিয়ে সাত নম্বরে অবস্থান করা পর্তুগালের পয়েন্ট ১৭৮৭.৮৫। এবারের বিশ্বকাপে তাদের শেষ ষোলোতে বিদায়ঘণ্টা বাজিয়ে গিয়েছিল ১৬ বছর পর বিশ্বকাপজয়ী স্পেন।

 

Manual1 Ad Code

মেক্সিকো চার ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছে। সদ্য সমাপ্ত বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো শেষ ষোলো পর্যন্ত উঠেছিল। তাদের ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। এই ইংল্যান্ড আবার শেষ মুহূর্তের ম্যাজিকে আর্জেন্টিনার কাছে সেমিতে হেরে গিয়েছিল। আর বাংলাদেশ আগের মতোই ১৮১ নম্বরে অবস্থান করছে। তাদের পয়েন্ট ৯০২.৯৩। ৫ জুন সানমারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে জিতেছিল বাংলাদেশ।

 

(সুরমামেইল/এএইচএম)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code