হবিগঞ্জে হামলা: ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এনসিপির মামলা

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬

হবিগঞ্জে হামলা: ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এনসিপির মামলা

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

বুধবার (২৯ জুলাই) রাতে হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কের কামাইছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে এই মামলা দায়ের করেন এনসিপির শীর্ষ নেতারা।

Manual8 Ad Code


।আরও পড়ুন

Manual6 Ad Code


মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ রিংগনকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারনামীয় আসামি মোট ১১ জন। এছাড়া আরও ১০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এরআগে দুপুরের দিকে গাড়িবহর নিয়ে সিলেট থেকে হবিগঞ্জের দিকে রওনা হন এনসিপির নেতাকর্মীরা। তবে শ্রীমঙ্গলে রাস্তায় ব্যারিকেট দিয়ে তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশের সদস্যরা। তখন সড়কের উপরই বসে পড়েন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ এবং নাসীরুদ্দীন পাটওয়ারীরা।

 

এসময় নাহিদ ইসলাম দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান, তারা হবিগঞ্জে গিয়ে মামলা করবেন, তারপর ঢাকায় ফিরবেন।

 

অন্যদিকে হাসনাত পুলিশ সদস্যদের ওপরে প্রশ্ন ছুড়ে দেন, ‘আমরা মামলা করার জন্য হবিগঞ্জে যাচ্ছি। আপনারা কেন বাধা দিচ্ছেন?’ এছাড়া গতকাল (মঙ্গলবার) হামলার সময় আপনারা কোথায় ছিলেন- এমন প্রশ্ন তোলেন এনসিপির আরেক নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

এর জবাবে দায়িত্বরত পুলিশ সদস্যরা নাহিদ ইসলামদের জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষে নির্দেশে তাদের গাড়িবহর আটকে দেওয়া হয়েছে। হবিগঞ্জে এই মুহূর্তে ১৪৪ ধারা জারি রয়েছে। তাই গাড়িবহর নিয়ে সেখানে যাওয়া যাবে না।

Manual6 Ad Code

 

তবে শেষপর্যন্ত হবিগঞ্জে যান এনসিপির কয়েকজন শীর্ষ নেতা এবং মঙ্গলবারের হামলায় ঘটনায় ছাত্রদলের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলাও করলেন।

 

Manual2 Ad Code

মঙ্গলবার (২৯ জুলাই) হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। ওই হামলায় সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বেশ কয়েকজন আহত হন।

 

ওই ঘটনার প্রতিবাদে বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় এনসিপি। পাল্টা কর্মসূচি দেয় ছাত্রদলও। এই উত্তপ্ত পরিস্থিতি এড়াতে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code