আজ ও কাল সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা

প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২৬

আজ ও কাল সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা

Manual7 Ad Code

সিলেট:
চলমান ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ ও ৩১ জুলাই (বৃহস্পতি ও শুক্রবার) সিলেটের পাঁচটি উপজেলায় পদযাত্রা কর্মসূচী অনুষ্ঠিত করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

 

বুধবার (২৯ জুলাই) সিলেট নগরীর জেলরোডস্থ একটি হোটেলে আয়োজিত সংবা ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সিলেট জেলা এনসিপির আহবায়ক মো. জুনেদ আহমদ।

 

এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বৃহস্পাতিবার (৩০ জুলাই) পদযাত্রা অনুষ্ঠিত হবে কানাইঘাট ও ওসমানীনগর উপজেলায়। আগামীকাল শুক্রবার (৩১ জুলাই) কর্মসূচি অনুষ্ঠিত হবে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায়।

 

এছাড়া ৩০ তারিখ সকাল গোলাপগঞ্জ পৌর অডিটরিয়ামে শহীদ পরিবারের সাথে মতবিনিময়, এরপর পাঁচ মাইল এলাকায় আহ্বায়কের বাসায় মধ্যাহ্নভোজ এর কথা রয়েছে।

 

Manual1 Ad Code

জুলাই মাসজুড়ে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই উপজেলা পর্যায়ের এ পদযাত্রার আয়োজন করা হয়েছে। কর্মসূচি চলাকালে প্রশাসন সহযোগিতা কামনা করছেন স্থাথানীয় নেততৃবৃন্দ।

 

সংবাদ ব্রিফিংয়ে জুনেদ আহমদ বলেন, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী দেশে কোনো ধরনের মব সৃষ্টি হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোতে প্রশাসন রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

 

তিনি বলেন, ‘সব রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তা করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’

 

তিনি অভিযোগ করেন, ‘সিলেটে সম্প্রতি হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে পারেনি।’

 

রাজনৈতিক কর্মসূচি পালন প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো দলের নেতাকর্মীদের ওপর হামলা বা ভয়ভীতি সৃষ্টি গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।’

Manual5 Ad Code

 

সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং হবিগঞ্জের বিএনপির রাজনৈতিক নেতা জি কে গউসকে নিয়েও বিভিন্ন অভিযোগ করেন জুনেদ আহমদ।

 

দলীয় প্রথীদের নাম ঘোষনা

এসময় সিলেট জেলা ও উপজেলা পর্যায়ে দলের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের নামও ঘোষণা করা হয়। জেলা পর্যায়ের তালিকায় রয়েছেন এনসিপি সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, সদস্য সচিব কামরুল আরিফ, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান খান, সিনিয়র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলাল, সামসুল ইসলাম, নুরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব সাদি জামালি এবং সদস্য আলমাস মিয়া ও সুয়েব আহমদ।

 

উপজেলা পর্যায়ে মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন- উসমানীনগর উপজেলার হাজী মোসাহিদ আলী, কোম্পানীগঞ্জ উপজেলার উবায়েদ আহমেদ এবং গোয়াইনঘাট উপজেলার মনসুরুল হাসান।

 

এছাড়া উপজেলা পর্যায়ের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আহ্বায়ক সুমেল মিয়া, উসমানীনগর উপজেলা সদস্য সচিব মনিরুল সাকিব, গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সিলেট সদর উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, বিশ্বনাথ উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম খলিলুল্লাহ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুগ্ম সম্পাদক তানজিল আহমদ, সিলেট সদর উপজেলা সদস্য সচিব জাকির হোসেন এবং সিলেট সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. সামসুল আলম।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code