হবিগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬

হবিগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Manual8 Ad Code

প্রতীকী ছবি।


হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (জুলাই) দুপুরে উপজেলার শৈলজুড়া গ্রামে এ ঘটনা ঘটে

 

নিহতরা হলো- ওই গ্রামের বকুল সরকারের ছেলে শ্রাবণ সরকার (৮) এবং সৌরভ সরকার (৬)। এর মধ্যে শ্রাবণ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

স্বজনরা জানান, দুপুরে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই ভাই। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

 

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Manual6 Ad Code

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে ওই এলাকার পরিবেশ।

 

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমএকে)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code