রাস্তায় ট্রাক্টর-ট্রাক দিয়ে বাধা দেওয়া ‘আই হ্যাভ এ প্ল্যান’র নমুনা: সিলেটে নাহিদ

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬

রাস্তায় ট্রাক্টর-ট্রাক দিয়ে বাধা দেওয়া ‘আই হ্যাভ এ প্ল্যান’র নমুনা: সিলেটে নাহিদ

Manual3 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
নির্বাচিত হওয়ার পর বিএনপি অগণতান্ত্রিক পথে হাঁটছে এবং নব্য স্বৈরাচারে পরিণত হওয়ার পথে রয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিলেটের কানাইঘাট উপজেলায় জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


।আরও পড়ুন

Manual5 Ad Code


নাহিদ ইসলাম বলেন, মানুষ কষ্টে আছে। গ্যাস, সবজি ও বিদ্যুতের দাম বেড়েছে। কিন্তু বিরোধীদল হিসেবে আমরা এসবের সমালোচনা করতে পারছি না। সমালোচনা করলে আমাদের ওপর হামলা হচ্ছে।

 

তিনি অভিযোগ করেন, আমাদের রাস্তায় ট্রাক্টর ও বালুবাহী ট্রাক দিয়ে বাধা দেওয়া হচ্ছে। এটি তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর নমুনা।

Manual8 Ad Code

 

জুলাই পদযাত্রায় বাধা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, যারা হামলা করে এবং রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভেবেছিল পদযাত্রা বন্ধ করে দেবে, কানাইঘাটবাসী তাদের ব্যর্থ প্রমাণ করেছে। আমরা সংস্কার ও বিচারের দাবিতে কথা বলতে এসেছি।

 

বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দমন-পীড়ন করে গণতান্ত্রিক আন্দোলন থামানো যায় না। জনগণের রক্তের বিনিময়ে ক্ষমতায় এসে কেউ যদি আবার জনগণের ওপর জুলুম, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলের রাজনীতি করে, তা মেনে নেওয়া হবে না।

 

তিনি বলেন, বিএনপি যদি স্বৈরাচার ও সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তার প্রতিরোধ করবে।

 

তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, দেশে এসে বলেছিলেন আপনার পরিকল্পনা আছে। একজন কিশোর জুলাই যোদ্ধার চোখ নষ্ট করা হয়েছে। এই চোখের জবাব আপনাকে দিতে হবে।

 

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু তাদের ছবি ব্যবহার করে কেউ সন্ত্রাস, দখল ও চাঁদাবাজি করলে তা মেনে নেওয়া হবে না।

 

নাহিদ ইসলাম বলেন, দেশে গণতন্ত্র, মানুষের কথা বলার অধিকার, কর্মসংস্থান, খাবারের অধিকার এবং সংস্কার ও বিচার নিশ্চিত করতে হবে।

 

আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, লাঠিয়াল বাহিনী ও সন্ত্রাসীদের ব্যবহার করে ভোট কারচুপির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।

 

পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির শীর্ষ নেতারা বক্তব্য দেন।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমআর)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code