সিলেটে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১১৩

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৬

সিলেটে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১১৩

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩ জনে।

 

শনিবার (১ আগস্ট) সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য জানিয়েছেন।

Manual5 Ad Code

 

তিনি জানান, শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে শনিবার (১ আগস্ট) সকালের মধ্যে সিলেটের দুটি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

মৃতরা হলো-  হবিগঞ্জের বাহুবল উপজেলার বাসিন্দা কাউসার মিয়ার ছেলে ১০ মাস বয়সি মুসা। সে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। অপর শিশু দক্ষিণ সুরমা উপজেলার মো. আউলাদ মিয়ার মেয়ে ১৫ মাস বয়সি রাইসা আক্তার। সে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

Manual3 Ad Code

হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮৬ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৭৭ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৬৬২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে স্বাস্থ্য বিভাগ।

 

সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১০৭ জনের মৃত্যু হয়েছে; আর নিশ্চিত হামে ছয়জনের মৃত্যু হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code