৮ বছর পর সিলেট থেকে চালু হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬

৮ বছর পর সিলেট থেকে চালু হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
প্রায় আট বছর পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চালু হচ্ছে।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

আগামী ১ সেপ্টেম্বর থেকে ওমানভিত্তিক বিমান সংস্থা সালামএয়ার সিলেট-মাস্কাট পথে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে।

 

মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে এ তথ্য জানিয়ে ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘প্রথমদিকে সপ্তাহে তিন দিন সিলেট-মাস্কাট পথে ফ্লাইট পরিচালনা করবে সালামএয়ার। তবে যাত্রীদের চাপ বাড়লে বাড়তে পারে ফ্লাইট পরিচালনা পরিমাণ।’

 

তিনি জানান, ‘কয়েকদিনে মধ্যে সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনার সিডিউলটি চূড়ান্ত হবে। ফ্লাইট চালু হলে যাত্রীদের জন্য তুলনামূলক কম খরচে ওমানে যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে।’

 

সালামএয়ারের সিলেট এরিয়া ইনচার্জ সেলিম আল রাজি বলেন, ‘বর্তমানে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ ও ইউরোপে মোট ৩৮টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে সালামএয়ার এবং তাদের আন্তর্জাতিক নেটওয়ার্ক আরও সম্প্রসারণের কাজ চলছে। বাংলাদেশ থেকে প্রতি সপ্তাহে মোট ২৪টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনটি। এর মধ্যে চট্টগ্রাম থেকে ১৪টি, ঢাকা থেকে সাতটি এবং সিলেট থেকে তিনটি ফ্লাইট পরিচালিত হবে।’

Manual3 Ad Code

 

তিনি বলেন, ‘সিলেটে এয়ারলাইন্সটির সিটি অফিস ও বিমানবন্দর ডেস্ক চালুর প্রস্তুতি প্রায় শেষ। যাত্রী ও ট্রাভেল এজেন্টদের জন্য বিক্রয়, সংরক্ষণ ও টিকিটিং সংক্রান্ত যোগাযোগ ব্যবস্থাও চালু রাখা হবে।’

 

সম্প্রতি সিলেট-ম্যানচেস্টার পথের ফ্লাইট পুনরায় চালুর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছিলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে কার্যকর আন্তর্জাতিক হাবে পরিণত করতে সরকার কাজ করছে। ভবিষ্যতে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও ইতিবাচক হলে সিলেট-গুয়াহাটি রুটেও সরাসরি ফ্লাইট চালুর সুযোগ তৈরি হতে পারে। এতে আঞ্চলিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং পর্যটনের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এয়ারলাইনসের যাত্রা প্রথম শুরু হয়েছিল ২০১৫ সালের ১ এপ্রিল। সেসময় দুবাইভিত্তিক ফ্লাই দুবাই সিলেট-দুবাই পথে ফ্লাইট চালু করে। শুরুতে সপ্তাহে পাঁচ দিন এবং পরে প্রতিদিনই ফ্লাইট পরিচালনা করলেও ২০১৮ সালের সেপ্টেম্বরে সংস্থাটি সিলেট থেকে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। এরপর গত আট বছরে বিদেশি কোনো এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট পরিচালনা করেনি।

 

(সুরমামেইল/এমকে)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code