সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম বা হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮ জনে।

 

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে বুধবার (৫ আগস্ট) সকালের মধ্যে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটির মৃত্যু হয়।

Manual7 Ad Code

 

মঙ্গলবার সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মারা যাওয়া শিশুরা হলো- সিলেট সদর উপজেলার বাসিন্দা দিগলাল দাশের ছেলে ১০ মাস ২৯ দিন বয়সি অবিন্দন দাশ এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা তালেবের সন্তান এক বছর ছয় মাস বয়সি জান্নাত।

 

হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০৩ রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

প্রতিবেদনে বলা হয়, সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানোদের মধ্যে ছয়জনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়। বাকী ১১২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

Manual3 Ad Code

 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগে ৭৫৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়ার কথা জানানো হয়েছে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code