সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম বা হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে।

 

রোববার (৯ আগস্ট) সকাল থেকে সোমবার (১০ আগস্ট) সকালের মধ্যে সিলেটের দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

 

সোমবার এ তথ্য সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

Manual3 Ad Code

 

মৃত শিশুরা হলো- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা রফিকুলের মেয়ে সাত মাস বয়সি তাসপিয়া ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নুর উদ্দিনের ছেলে অপর ১৫ মাস বয়সি হামিদুল। 

এদের একজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর শিশু শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

 

Manual1 Ad Code

হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০৯ রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১৩২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

প্রতিবেদনে বলা হয়, সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানোদের মধ্যে ছয়জনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল। বাকি ১২১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

Manual1 Ad Code

 

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৮৫২ জনের শরীরে হামের সংক্রমণ পাওয়ার কথা স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code